মিরপুরে বাসে আগুন: যুবলীগ নেতা সুফলসহ ২ জন কারাগারে

ঢাকার মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা মোতাহার হোসেন খান সুফলসহ দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জামিন আবেদনের শুনানির জন্য রোববার দিন ধার্য করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছিদ্দিক আজাদের আদালত এ আদেশ দেন। প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
সুফল যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক। তিনি সংগঠনটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের ছোট ভাই। আর কারাগারে পাঠানো অপর ব্যক্তি আবু জাফর মোল্লাও যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুর মডেল থানার ‘৬০ ফুট ভাঙ্গাব্রিজ’ এলাকা থেকে সুফলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে দিন রাত আড়াইটার দিকে মিরপুর-১ নম্বর গোলচত্বর এলাকা থেকে আবু জাফরকে গ্রেপ্তার করা হয়।
শনিবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার এসআই দেলোয়ার হোসেন। আসামিপক্ষের আইনজীবী শামীম আল সাইফুল সোহাগ তাদের জামিনের আবেদন করেন।
তবে জামিনের শুনানি রোববার করতে চান বলে আদালতকে জানান তিনি। পরে আদালত দুজনকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।
মিরপুর মডেল থানায় করা মামলার এজাহারে বলা হয়েছে, ২০ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় মিরপুরে ‘অভিজাত পরিবহনের’ একটি বাসে আগুন দেওয়া হয়।












-298494-256x144.webp)


-a3736b-256x144.webp)


