যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২

যশোর প্রতিনিধি
হাসপাতালে মরদেহ। ছবি: সংগৃহীত
হাসপাতালে মরদেহ। ছবি: সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার রাত ১২টার দিকে মহাসড়কের নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন— যশোর সদর উপজেলার মণ্ডলগাতী এলাকার শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোড এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।

আহত দুজন হলেন— মণ্ডলগাতী এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন।

তিনি বলেন, “নতুনহাট মোড় পার হওয়ার পর তাদের মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন নিহত হন।”

ওসি আরও জানান, নিহত সিয়াম হোসেন বেনাপোলগামী মোটরসাইকেলটির আরোহী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, অপর দুই নিহত ব্যক্তি যশোরগামী মোটরসাইকেলে ছিলেন।

নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি কবির হোসেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad