আন্ধারমানিক নদীর তীরে চিত্রাঙ্কন, প্লাস্টিক দূষণ রোধের অঙ্গীকার

পটুয়াখালী প্রতিনিধি
আন্ধারমানিক নদীর তীরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি: রাজনীতি ডটকম

‘প্লাস্টিক দূষণের অবসান’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়ে গেল ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৫’। দিবসটি উপলক্ষ্যে কলাপাড়া উপজেলায় ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীর তীরে মানববন্ধন ও শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ জুন) পরিবেশ দিবস সামনে রেখে আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নিয়ে সবাই প্লাস্টিকের দূষণ থেকে মুক্ত একটি সমাজ গড়ে তোলার প্রত্যয় জানান।

পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ, আমরা কলাপাড়াবাসী ও পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়ার যৌথ আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ দিন সকাল ১১ টায় প্লাস্টিকের ব্যবহার কমানো, পুনর্ব্যবহার উন্নত করা ও প্লাস্টিক বর্জ্যের ব্যাপক পরিবেশগত প্রভাব মোকাবিলায় কলাপাড়ার আন্ধারমানিক নদীর তীরে অনুষ্ঠিত হয় মানববন্ধন।

সেখানে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, সাংস্কৃতিক সংগঠক ও পরিবেশ কর্মী মোস্তফা জামান সুজন, কামাল হাসান রনি, নজরুল ইসলাম, তানজিল জামান জয়, নাজমুস সাকিবসহ অন্যরা।

বক্তারা আন্ধারমানিক নদীর দূষণ বন্ধে প্লাস্টিক বর্জ্য নদীতে ফেলা বন্ধে জনসচেতনতা তৈরির পাশাপাশি পৌর কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তাগিদ দেন।

মানববন্ধন শেষে শিশুদের অংশগ্রহণে নদীর পারেই পরিবেশবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সব অংশগ্রহণকারীকে ফলদ গাছের চারা দেওয়া হয়।

অংশগ্রহণকারী সবাই কলাপাড়ায় ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিক নদীকে প্লাষ্টিক দূষণমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রংপুরে ৪ খুন: বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, আটক ২

শনিবার (২২ আগস্ট) রাতে নিজেদের বাড়ি থেকে গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে পার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রিয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করা হয়। বাড়ির ছাদ, চিলেকোঠা ও বিভিন্ন কক্ষ থেকে মরদেহগুলো পাওয়া যায়।

১২ ঘণ্টা আগে

ঘরে-ছাদে-সিঁড়িতে ছড়িয়ে ছিল দম্পতি ও ২ সন্তানের মরদেহ

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িটি তালাবদ্ধ অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার বিভিন্ন স্থানে চারজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

১ দিন আগে

এক নারীকে স্ত্রী দাবি দুই ভাইয়ের, মারামারির ভিডিও ভাইরাল

ওই নারী কয়েক দিন আগে তার দেবরের (২৫) সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান বলে জানান পরিবারের সদস্যরা। পরে ঢাকার সাভারে তার খোঁজ পাওয়া যায়। সেখান থেকে আত্মীয়স্বজন তাকে ভাঙ্গায় নিয়ে যান। এরপর থানার সামনে তাকে নিয়ে দুই ভাই মারামারিতে জড়িয়ে পড়েন।

১ দিন আগে

জয়পুরহাটে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে মৃত্যু

এজাহারে বলা হয়, গত ১৪ আগস্ট বেলা ১১টার দিকে যৌতুকের দাবিতে মাছুদার হাত-পা বেঁধে ঘরের মধ্যে উচ্চ শব্দে গান বাজান মেহেদী হাসান। পরে প্লায়ার্স (ধাতব কোনো বস্তু শক্ত করে ধরা, বাঁকানো ও চাপা দেওয়ার যন্ত্র) দিয়ে তার মুখে আঘাত করা হলে দুটি দাঁত ভেঙে যায়। এরপর কাস্তে গরম করে তার হাত ও পায়ে ছ্যাঁকা দেওয়া হয়।

১ দিন আগে