জিআরের চাল আত্মসাৎ, নান্দাইলে সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আনোয়ারুল আবেদীন খান তুহিন। ফাইল ছবি

ময়মনসিংহ-৯ (নান্দাইল) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের বিরুদ্ধে ৮৭১ মেট্রিক টন সরকারি বরাদ্দ (জিআর) আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় সাবেক এই সংসদ সদস্য ছাড়াও নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, নান্দাইল উপজেলায় ওই সময় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ বি এম সিরাজুল হক ও উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) দুদকের ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্ত ইউপি চেয়ারম্যানরা হলেন— উপজেলার খারুয়া ইউপির চেয়ারম্যান আবুল খায়ের, আচারগাাঁও ইউপির মো. রফিকুল ইসলাম রেনু, জাহাঙ্গীরপুর ইউপির মোস্তফা কামাল ওয়ানিছ, চণ্ডীপাশা ইউপির মো. এমদাদুল হক ভূঁইয়া, সিংরইল ইউপির মো. সাইফুল ইসলাম, মোয়াজ্জেমপুর ইউপির চেয়ারম্যান আবুল খায়ের বাবুল, শেরপুর ইউপির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া (মিল্টন), মুশুলি ইউপির চেয়ারম্যান ইফতিকার উদ্দিন ভূঁইয়া, গাংগাইল ইউপির চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, নান্দাইল ইউপির চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল ও বেতাগৈর ইউপির চেয়ারম্যান মো. আবুল হোসেন সরকার।

মামলার এজাহারে বলা হয়েছে, এসব ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, ২০১৩-২০১৪ অর্থবছরে পরস্পর যোগসাজশে ১৩২টি ভুয়া প্রকল্প সৃজন করে ৩৬৪ মেট্রিক টন সরকারি রিলিফের চাল (জিআর) আত্মসাৎ করেন। ওই চালের মূল্য এক কোটি ২০ লাখ ৭৪ হাজার ৯৭২ টাকা।

এজাহারে উল্লেখ, ২০১৪-২০১৫ অর্থবছরে একই ব্যক্তিরা ২২৮টি ভুয়া প্রকল্প সৃজন করে ৪৭১ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন। ওই পরিমাণ চালের সরকারি মূল্য এক কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৫১ টাকা। সব মিলিয়ে মোট ৩৭৮টি ভুয়া প্রকল্পে ৮৭১ মেট্রিক টন বরাদ্দ আত্মসাত করেছেন অভিযুক্তরা।

ওইসব প্রকল্পের বেশিরভাগ ছিল ওয়াজ মাহফিল বাস্তবায়ন ও লিল্লাহ বোর্ডে সহায়তা প্রকল্প। এমনভাবে প্রকল্প তৈরি করা হয়েছে যেন একটি ওয়াজ মাহফিল বাস্তবায়ন প্রকল্পের সভাপতি ও সেক্রেটারি করা হয়েছিল দুজন হিন্দু ব্যক্তিকে। তবে ওই ব্যক্তিরা দুদকের অনুসন্ধান টিমের জিজ্ঞাসাবাদে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও সেক্রেটারি হওয়ার বিষয়ে কিছুই বলতে পারেননি।

অন্যদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানরা দুদক টিমকে জানিয়েছেন তারা প্রকল্পের বরাদ্দ উত্তোলনের জন্য ইউএনওর কাছে আবেদন করেননি। নথিপত্রে যেসব টিপসই ও স্বাক্ষর রয়েছে সেগুলো তাদের নয়।

মামলার বাদী তদন্ত করে উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ এনেছেন।

এজাহারের বিবরণে জানা যায়, জিআর বরাদ্দ আত্মসাতের অভিযোগ পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহের সমন্বিত জেলা কার্যালয়ের একটি অনুসন্ধানী টিম ২০১৭ সালে অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন দাখিল করে। এ প্রেক্ষিতে প্রায় আট বছরের বেশি সময় পর দুদকের প্রধান কার্যালয় গত ১০ জুলাই মামলা করার অনুমতি দেয়। পরে মঙ্গলবার মামলাটি করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নারায়ণগঞ্জে যুব আন্দোলন নেতা হত্যা, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

১ দিন আগে

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

২ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে