রাজশাহী ব্যুরো

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে রাজশাহীতে দাফন করা হবে।
তৌকির ইসলামের নানা আজিজুর রহমান জানান, আজ মঙ্গলবার ঢাকা সেনানিবাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিমানবাহিনীর ব্যবস্থাপনায় তার মরদেহ রাজশাহীতে আনা হবে দুপুর আড়াইটার দিকে। বিকেলে নগরীর জেলা মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে সপুরা গোরস্থানে তাকে দাফন করা হবে। এ লক্ষ্যে কবর প্রস্তুত করা হচ্ছে।
তৌকির ইসলামের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকায় হলেও তিনি দীর্ঘদিন রাজশাহী শহরের উপশহরে পরিবারসহ বসবাস করতেন। তার অকাল মৃত্যুর খবরে রাজশাহী শহরে নেমে এসেছে শোকের ছায়া। সকাল থেকেই উপশহরের ভাড়া বাসায় স্বজন, বন্ধু ও পরিচিতজনেরা ভিড় করছেন। সকলে তার রুহের মাগফিরাত কামনা করছেন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানাজা ও দাফনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো তৌকির ইসলামের আত্মার শান্তি কামনায় দোয়ার আয়োজন করছে।
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর এফ-সেভেন বিজিআই যুদ্ধবিমানটি। আছড়ে পড়ে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরই ঘটে বিস্ফোরণ, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে স্কুলের কয়েকটা কক্ষে। হতাহত হয় শিক্ষার্থী-শিক্ষকসহ ওই ভবনের অনেকে। নিহত হন বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে