রাজশাহী ব্যুরো

বকেয়া বিল পরিশোধ না হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সব উন্নয়ন কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন ঠিকাদাররা। গত শনিবার নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওযার পর আজ বুধবার সকাল থেকে কাজ বন্ধ রেখেছেন বলে জানিয়েছেন ঠিকাদার সমিতির নেতারা।
ঠিকাদার সমিতির সভাপতি তরিকুল ইসলাম স্বপন অভিযোগ করে বলেন, ‘সিটি করপোরেশনের সচিব রুমানা আফরোজ আড়াই মাস ধরে আমাদের বিলের প্রায় ২৫০টি ফাইল আটকে রেখেছেন। এতে অন্তত ১৫ জন ঠিকাদারের প্রায় ১০০ কোটি টাকা অনিশ্চয়তায় পড়েছে। এই টাকায় শ্রমিকদের মজুরি, মালামালের দাম দেওয়া সম্ভব হচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা গত ২০ জুলাই সংবাদ সম্মেলন করে দাবি জানিয়েছিলাম বিল ছাড় করতে। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি, আলোচনার প্রয়োজনও মনে করেনি। বাধ্য হয়ে কাজ বন্ধ করেছি। আলোচনায় বসে দাবি না মানলে কাজ অনির্দিষ্টকালের মতো বন্ধই থাকবে।
ঠিকাদার ও বিএনপি নেতা ইয়াহিয়া খান মিলু বলেন, ‘আড়াই মাস ধরে সচিব কোনো বিল ছাড়েননি। এতে উন্নয়ন কাজ বন্ধ হওয়া সাধারণ মানুষই ভোগান্তিতে পড়ছেন।’
এ বিষয়ে জানতে চাইলে রাসিক সচিব রুমানা আফরোজ কথা বলতে রাজি হননি। তবে রাসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আহমদ আল মঈন বলেন, ‘কাজ বন্ধ করার সুযোগ নেই। আমরা শুনেছি, কিছু ঠিকাদার কাজ বন্ধ করেছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার সকাল সাড়ে এগারোটা পর্যন্ত থামেনি।
৩ দিন আগে
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের বলেন, দুপুর ১২টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ দিন আগে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩ দিন আগে
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করতেই পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের ‘চিহ্নিত সন্ত্রাসীরা’ তার ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি।
৪ দিন আগে