নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাকে বহন করা পুলিশের গাড়ি বহরে ও কর্মী সমর্থকদের ওপর দুর্বৃত্তরা হামলা করে।
শুক্রবার (৯ মে) ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় শহরের বি বি রোডের কালির বাজার এলাকায় এ হামলা করে দুর্বৃত্তরা। এসময় তারা পটকা ফুটিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে আইভীকে বহন করা পুলিশের গাড়ির বহরে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক কারো নাম পরিচয় পাওয়া যায়নি।
এর আগে রাত পৌনে ১২টা থেকে সাবেক এই মেয়রের বাড়ির ভেতরে ও সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থা নেন তার কর্মী সমর্থকরা। আশপাশের মসজিদে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ এসে কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে সড়কে বিক্ষোভ শুরু করে। পরে ৬ ঘণ্টা পর নানা নাটকীয়তা শেষে ভোর পৌনে ৬টার দিকে নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৬ নভেম্বর দুদকের উপপরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা নেয়ামুল আহসান গাজীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর সেলিনা হায়াৎ আইভীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকে বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াৎ আইভী।
জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ প্রায় ৬টি মামলা রয়েছে ডা. সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে। আজ ভোরে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখায় আনা হয়েছে।
গ্রেপ্তারের সময় সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, ‘পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কিন্তু নারায়ণগঞ্জে ২১ বছরের সেবায় কোন দল কিংবা ব্যক্তিকে আঘাত করার মতো কিছু কখনো করিনি। যখনি নারায়ণগঞ্জে হত্যাকাণ্ড ঘটেছে তখনি প্রতিবাদ করেছি। কোনো অপরাধ না করে অপরাধী হিসেবে আমাকে গ্রেপ্তার করা বৈষম্য হয়েছে। আমি বিগত সময়ের মতো নারায়ণগঞ্জবাসীকে পাশে চাই।’
তিনি আরও বলেন, ‘আপনারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, নতুন সরকার এসেছে। আমি কোনো অপরাধ করিনি তাহলে কেন আমাকে গ্রেপ্তার করা হচ্ছে, জানতে চাই সরকারের কাছে।’

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী গুলশান লেকসংলগ্ন গুলশান, নিকেতন, বারিধারা ও বনানী এলাকার ভবনগুলোর সেপটিক ট্যাংক ও সোকওয়েল নির্ধারিত সময় পরপর পরিষ্কার করতে হবে। পরিষ্কারের চালান, রসিদ কিংবা সংশ্লিষ্ট নথি ভবন পরিদর্শনের সময় রাজউকের কর্ম
৬ ঘণ্টা আগে
এ হামলার ঘটনায় ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এস এস আল হোসাইন সোহাগের বিরুদ্ধে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন আনোয়ারুল কবির। তবে অভিযোগ অস্বীকার করে তা ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন সোহাগ।
১৮ ঘণ্টা আগে
ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) অহিদুর রহমান জানান, স্থানীয় লোকজন পরিত্যক্ত ভবনের ভেতরে এক তরুণকে নাইলনের দড়ি দিয়ে কাঠের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
১৯ ঘণ্টা আগে
শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা গ্রামের কুনীরবিল এলাকায় এ ঘটনা ঘটে।
১ দিন আগে