ডেস্ক, রাজনীতি ডটকম

গণসংযোগের সময় দুর্বৃত্তের গুলিতে আহত চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনের বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার বেলা ৩টার দিকে হেলিকপ্টারযোগে তাকে চট্টগ্রাম থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বিএনপি নেতার একান্ত সচিব মো. আরিফ মুন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, এরশাদ উল্লাহ বুকের ডান পাশে ও পায়ে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। তাঁর অবস্থা কিছুটা উন্নতি হওয়ায় পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন।
এর আগে গত বুধবার সন্ধ্যায় নগরীর বায়েজিদের চালিতাতলী এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। এরপর তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় সরওয়ার হোসেন বাবলা নামের একজন নিহত ও কয়েকজন আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে এক কিশোরীর মরদেহ রেখে পালিয়েছেন সঙ্গে আসা দুই ব্যক্তি। ওই কিশোরীর বয়স আনুমানিক ১৬ বছর। তার গলায় কালো দাগ ও দুই হাতে আঘাতের চিহ্ন রয়েছে।
১১ ঘণ্টা আগে
বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে আদালতের মূল ফটকের কাছে জুডিশিয়াল ভবনের সামনে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহত না হলেও বিচারপ্রার্থীসহ অন্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১১ ঘণ্টা আগে
বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারী থানায় করা একটি চাঁদাবাজির মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিমের আদালত এ আদেশ দেন।
১২ ঘণ্টা আগে
ঢাকার সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় কিছু হাতবোমা ও বোমা তৈরির উপকরণ উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে বনগাঁও ইউনিয়নেও বোমাসদৃশ একটি প্রেসার কুকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে