আগামী ১৭ জুন ঈদুল আজহা। ঈদের আগে সাপ্তাহিক ও সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা
ঈদুল আযহাকে কেন্দ্র করে নানা অজুহাতে গত একমাস ধরে বেড়েছে সব ধরনের মসলার দাম। শুক্রবার (১৪ জুন) রাজধানীর নিউমার্কেট, মোহাম্মদপুর ও কারওয়ান বাজারের মসলা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত একমাসে ১০০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা, আবার কোনো কোনো মসলার দাম তারও বেশি বৃদ্ধি পেয়েছে।
রডের দাম বৃদ্ধি পাওয়ায় চলতি ২০২৩-২৪ অর্থবছর ইস্পাত খাতের কোম্পানিগুলোর জন্য সুদিন যাচ্ছে। অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) এ খাতের অধিকাংশ কোম্পানির নিট মুনাফায় প্রবৃদ্ধি এসেছে। যদিও দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বেশিরভাগ কোম্পানির বিক্রিতে ভাটা পড়েছে। যার বিপরীতে বিক্রি বাবদ বেশি মূল্য পাওয়ায় তাদের
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে পুঁজিবাজারের শেয়ার বিক্রি করে আয় অর্থাৎ মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইন ৫০ লাখ টাকার বেশি হলে করারোপের প্রস্তাব করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘আজও (মঙ্গলবার) মিয়ানমার সীমান্ত থেকে আমাদের ট্রলারে গুলি করেছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে আমি সীমান্তে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। এসব ঘটনা নিয়ে আমরা কাজ করছি। আর দ্বীপের বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করছি।’
সার্কুলার অনুযায়ী, আগামী ১৯ জুন থেকে ব্যাংকগুলোতে সকাল ১০টায় লেনদেন শুরু হবে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর অফিস কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমিয়ে এক লাখ ১১ হাজার ৮৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৯৫ হাজার ৮৬৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনা
পোশাক শিল্পের জন্য ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট হতাশাব্যঞ্জক বলে মন্তব্য করেছে তৈরি পোশাক, নিট ও বস্ত্র মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ। শনিবার (৮ জুন) ঢাকার উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করে তারা।
আগামী অর্থবছরে সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে সরকারের খাতভিত্তিক অগ্রাধিকার তালিকায় রাখা এবং এই খাতে ভাতার পরিমাণ ও সুবিধাভোগীর সংখ্যা বৃদ্ধির প্রস্তাবকে বাজেটের ইতিবাচক দিক বলে মনে করছে দেশের একমাত্র ডিজিটাল ব্যাংক নগদ। একইসঙ্গে ক্যাশলেস লেনদেন জনপ্রিয় করতে বাজেটে সরকারের আরো জোরালো অবস্থান পরিষ্কার
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, রমজানের পর থেকে এখনও তেল-চিনির দামে ভারসাম্য আছে। ধান-চাল আমদানিতে কর দুই-এক শতাংশ করা হয়েছে বাজেটে। এখন এক কোটি নাগরিক ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য পাচ্ছেন। আসন্ন বাজেটের মেয়াদে ন্যায্যমূল্যে পণ্য দিতে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। শুক্রবার বাজেট পরবর্তী এ সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীসহ অন্যরা গণমাধ্যমকর্মীদের নানা প্রশ্নের উত্তর দেন।
২০২৪-২৫ অর্থবাজারের প্রস্তাবিত বাজেটে মুদ্রাস্ফীতি, জিডিপি গ্রোথ, বিনিয়োগের যেসব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অতিউচ্চাভিলাষী এবং বাস্তবসম্মতও নয় বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শুক্রবার প্রস্তাবিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে এই মন্তব্য করা হয়েছে।
বাজেট প্রস্তাবনায় মন্ত্রী বলেন, সিগারেটের নিম্নস্তরের ১০ শলাকার মূল্যস্তর ৫০ টাকা ও তদূর্ধ্ব এবং সম্পূরক শুল্ক ৬০ শতাংশ ধার্যের প্রস্তাব করছি। এছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার মূল্যস্তর ৭০ টাকা ও তদূর্ধ্ব, উচ্চ স্তরের ১০ শলাকার মূল্যস্তর ১২০ টাকা ও তদূর্ধ্ব, অতি-উচ্চ স্তরের ১০ শলাকার মূল্যস্তর ১৬০ টাকা
অর্থমন্ত্রী জানান, আমাদের এবারের নির্বাচনি ইশতেহারে আমরা মোট ১১টি বিষয়ে বিশেষ অগ্রাধিকার দিয়েছি, যার মধ্যে রয়েছে-দ্রব্যমূল্য সবার ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া; কর্মোপযোগী শিক্ষা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা; আধুনিক প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা; লাভজ
অর্থমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের সুরক্ষায় আগামী অর্থবছরে ভাতাপ্রাপ্তের সংখ্যা ২৯ লাখ থেকে বাড়িয়ে ৩২ লাখ ৩৪ হাজার জনে বাড়ানো হবে। এছাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক স্তরের উপবৃত্তির হার ৯৫০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৫০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ স্বাস্থ্য সম্পর্কিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অসাধারণ সফলতা দেখিয়েছে। মাতৃমৃত্যুর হার ২০০৭ সালে ছিল প্রতি লাখে ৩৫১ জন, যা বর্তমানে কমে ১৩৬ হয়েছে। পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার ২০০৭ সালে ছিল প্রতি হাজারে ৬০, যা বর্তমানে কমে