বাজারে এসেছে গোপালভোগ আম, দাম বেশি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাঁপাইনবাবগঞ্জে এ বছর ‘আম ক্যালেন্ডার’ না থাকায় চাষি আম পাকলেই বাজারজাত করার সুযোগ পাচ্ছেন। এরই পরিপ্রেক্ষিতে ভোলাহাট উপজেলায় শনিবার (১জুন) প্রথম দিন প্রধান বাজার আম ফাউন্ডেশন চত্বরে ২০ মণ আম তোলেন চাষিরা। এর আগে সকালে ফাউন্ডেশন চত্বরে আম বিক্রির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার।

বাজারে প্রথম দিন বিভিন্ন জাতের গুটি ও গোপালভোগ আম দেখা গেলেও দাম ছিল বেশ চড়া।

ভোলাহাটের আমচাষি শরিফুল ইসলাম জানান, এ বছর তারা বিভিন্ন জাতের গুটি আম আকারভেদে মণপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় এবং গোপালভোগ আম মণপ্রতি ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন। তবে বাজারে ক্রেতা খুবই কম।

আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুনসুর আলী জানান, গত বছরের তুলনায় এবার গোপালভোগ মণপ্রতি এক হাজার ও বিভিন্ন জাতের গুটি আম ৫০০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৪ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৪ দিন আগে