Ad

অর্থের রাজনীতি

ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি ব্যাংক করা হবে: গভর্নর

০৯ এপ্রিল ২০২৫

তিনি বলেন, যারা অর্থ পাচার করেছে, তাদের জীবন কঠিন করে ফেলা হবে, যাতে ভবিষ্যতে কেউ অর্থ পাচার না করে। পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে। এ ক্ষেত্রে আইনি ও নৈতিক—উভয় ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা প্রয়োজন।

ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি ব্যাংক করা হবে: গভর্নর

৩.৯% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

০৯ এপ্রিল ২০২৫

এ অর্থবছরে প্রবৃদ্ধি কম হলেও আগামী অর্থবছর তথা ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংস্থাটি ৫ দশমিক ১ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধির অনুমানের কথা জানিয়েছে।

৩.৯% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস এডিবির

চীনের ওপর আরও ৫০% শুল্ক আরোপ করেই ছাড়লেন ট্রাম্প

০৯ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রের বাজারে চীনা পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানো হলো। এর আগে এক দফায় চীনা পণ্যে ৩৪ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার শুল্ক বাড়ানো হয়েছে আরও ৫০ শতাংশ। ফলে নতুন করেই চীনের ওপর শুল্ক বাড়ছে ৮৪ শতাংশ। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানির জন্য চীনা পণ্

চীনের ওপর আরও ৫০% শুল্ক আরোপ করেই ছাড়লেন ট্রাম্প

বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

০৮ এপ্রিল ২০২৫

এনডিবির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাজবেকভ জানান, ‘এক্সপ্যান্ডেড ঢাকা সিটি ওয়াটার সাপ্লাই রেজিলিয়েন্ট প্রকল্প’ বাস্তবায়নের জন্য ৩২০ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন করা হয়েছে, তবে বাংলাদেশের উন্নয়ন চাহিদার কথা মাথায় রেখে এ বছর তারা এই অর্থায়নের পরিমাণ তিন গুণেরও বেশি করতে চায়।

বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

এপ্রিলের ৫ দিনে প্রবাসী আয় এলো ১৪৬৪ কোটি টাকা

০৮ এপ্রিল ২০২৫

হুন্ডির দৌরাত্ম্য কমে যাওয়ার পাশাপাশি খোলা বাজারের মতোই ডলারের দাম পাওয়ায় বৈধ পথে বাড়ছে রেমিট্যান্স বা প্রবাস আয়। এর ফলে দেশের ইতিহাসে রেমিট্যান্সে নতুন ইতিহাস তৈরি করেছেন বিভিন্ন দেশের বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

এপ্রিলের ৫ দিনে প্রবাসী আয় এলো ১৪৬৪ কোটি টাকা

'আমাদের মূল বিষয় বাণিজ্য ঘাটতি কমানো'

০৮ এপ্রিল ২০২৫

বাণিজ্য ঘাটতি কমাতে আরও ১০০ পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক্ত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশীর উদ্দিন বলেন, 'আমাদের মূল বিষয় হচ্ছে বাণিজ্য ঘাটতি কমানো। আমরা ওটার ওপরেই কাজ করছি'।

'আমাদের মূল বিষয় বাণিজ্য ঘাটতি কমানো'

বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

০৮ এপ্রিল ২০২৫

চার দিনব্যাপী শুরু হওয়া বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন বিদেশি বিনিয়োগকারীরা। এ সময় তারা খতিয়ে দেখছেন সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশ।

বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বিদেশি বিনিয়োগকারীরা

বাংলাদেশের পোশাকে শুল্ক আরোপ মার্কিনিদের জীবন বিঘ্নিত হবে: পল ক্রুগম্যান

০৮ এপ্রিল ২০২৫

নোবেলজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল ক্রুগম্যান মনে করেন বাংলাদেশের পোশাকে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ করা উচিত হয়নি। এতে মার্কিন নাগরিকদের জীবন আরও নিরাপদ হবে সেই সম্ভাবনা নেই, বরং মার্কিনদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। এ ধরনের সিদ্ধান্তে মার্কিন ক্রেতাদের জীবন বিঘ্নিত হবে।

বাংলাদেশের পোশাকে শুল্ক আরোপ মার্কিনিদের জীবন বিঘ্নিত হবে: পল ক্রুগম্যান

যুক্তরাষ্ট্রের ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

০৭ এপ্রিল ২০২৫

চিঠিতে বলা হয়, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম বড় তুলা আমদানিকারক দেশ, যা দিয়ে তৈরি পোশাক শিল্প চালিত হয়। অথচ যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে আমাদের পণ্যগুলোর ওপর বেশি শুল্ক আরোপ করা হচ্ছে। বর্তমানে আমাদের শুল্ক তালিকায় ১৯০টি পণ্যের ওপর শুল্ক হার শূন্য এবং আরো ১০০টি পণ্যকে শুল্কমুক্ত তালিকায় যুক

যুক্তরাষ্ট্রের ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

১৩ এপ্রিল ৩ জেলায় বন্ধ থাকবে ব্যাংক

০৭ এপ্রিল ২০২৫

এতে বলা হয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

১৩ এপ্রিল ৩ জেলায় বন্ধ থাকবে ব্যাংক

মার্চে রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪৪%

০৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশের রপ্তানি খাতের মূল ভিত্তি তৈরি পোশাক (আরএমজি) খাতও রপ্তানিতে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে। গত বছরের মার্চে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল তিন দশমিক শূন্য সাত বিলিয়ন ডলার, যা এ বছর বেড়ে হয়েছে তিন দশমিক ৪৫ বিলিয়ন ডলার। সে হিসাবে তৈরি পোশাক খাতে মার্চ মাসে রপ্তানি বেড়েছে আগের বছরের তুলন

মার্চে রপ্তানিতে প্রবৃদ্ধি ১১.৪৪%

'নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন'

০৭ এপ্রিল ২০২৫

নতুন উদ্যোক্তাদের সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংক ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি বিশেষ স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে। এই তহবিল থেকে মূলধন সহায়তা পাবে শুধুমাত্র স্টার্টআপ কোম্পানিগুলো। বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে এই অর্থ বিতরণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

'নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল গঠন'

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা-বেজার আশিক

০৭ এপ্রিল ২০২৫

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে সরকার।

প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডা-বেজার আশিক

ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু

০৭ এপ্রিল ২০২৫

দেশে বৈশ্বিক বিনিয়োগের দুয়ার খুলতে আজ থেকে ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’। এতে বিশ্বের ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন।

ঢাকায় ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চিঠিতে কী বলবে বাংলাদেশ?

০৭ এপ্রিল ২০২৫

ওই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে, বাড়তি শুল্ক আরোপের বিষয়টি নিয়ে খোদ ট্রাম্পকেই চিঠি দেবেন প্রধান উপদেষ্টা। এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয় থেকেও চিঠি দেওয়া হবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক দপ্তর ‘অফিস অব দ্য ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে (ইউএসটিআর)।

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে চিঠিতে কী বলবে বাংলাদেশ?

৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ

০৭ এপ্রিল ২০২৫

প্রেস সচিব বলেন, একটি চিঠি দেওয়া হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আরেকটি চিঠি দেওয়া হবে বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআরকে।

৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেবে বাংলাদেশ

দেশে রিজার্ভ বেড়ে ২৫.৬২ বিলিয়ন ডলার

০৬ এপ্রিল ২০২৫

এর আগে মার্চ মাসের ২৭ তারিখ কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, সেদিন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ২৫৪৪০.৮৮ মিলিয়ন বা ২ হাজার ৫৪৪ কোটি ৮ লাখ ৮০ হাজার ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২০২৯৬.৯৩ মিলিয়ন বা ২ হাজার ২৯ কোটি ৬৯ লাখ ৩০ হাজার মার্কিন ডলার।

দেশে রিজার্ভ বেড়ে ২৫.৬২ বিলিয়ন ডলার