ইউনিভার্সেল মেডিকেলে পেট্রোবাংলার কর্মীদের অগ্রাধিকারসহ বিশেষ ছাড়

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার পেট্রোবাংলা ও ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে করপোরেট স্বাস্থ্যচুক্তি সই হয়। ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে পেট্রোবাংলার (বাংলাদেশ ওয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল করপোরেশন) একটি দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্যচুক্তি হয়েছে।

চুক্তির আওতায় পেট্রোবাংলার সব কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা এখন থেকে ইউনিভার্সেল হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেকআপ, কার্ডিয়াক হেলথ চেকআপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবাও পাবেন তারা এই মেডিকেলে।

বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই হয়। যৌথভাবে চুক্তিতে সই করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী ও পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) এ কে এম সাহেদ হোসেন ও হেড অব করপোরেট নিতা চক্রবর্ত্তী, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন এবং পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল ও রিসোর্সেস মবিলাইজেশন) প্রকৌশলী বিশ্বজিৎ সাহা ও উপমহাব্যবস্থাপক (মেডিকেল) ডা. আম্বিয়া খাতুন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে