সোনার দামে ঊর্ধ্বগতি থামছেই না, ২ দিনের ব্যবধানে ভরিতে বাড়ল ৩২৪৩ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুদিন আগেই দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ভরি সোনার দাম দেড় লাখ টাকা ছাড়িয়ে যায়। এর দুদিনের ব্যবধানে সেই সোনার দাম বেড়েছে আরও একবার। এবারে ভরিতে বাড়ল তিন হাজার ২৪৩ টাকা। তাতে ২২ ক্যারেট, তথা সবচেয়ে ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে এক লাখ ৫৪ হাজার ৫২৫ টাকায়।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বলছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। স্বাভাবিকভাবেই দেশের বাজারে প্রতি ভরি সোনার দামে এটি নতুন রেকর্ড।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনার নতুন দাম এক লাখ ৪৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট মানের প্রতি ভরি সোনার নতুন দাম এক লাখ ২৬ হাজার ৪২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম এক লাখ চার হাজার ২০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি দেশের বাজারে সোনার দাম সমন্বয় করে প্রতি ভরিতে এক হাজার ৪৭০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি এক ভরি সোনার দাম এক লাখ ৫১ হাজার ২৮২ টাকা নির্ধারণ করে বাজুস। ওইবারই প্রথম দেশে সোনার ভরি দেড় লাখ টাকা অতিক্রম করে। ওই সময়ও অন্যান্য মানের সোনার দামও বাড়ে।

এ নিয়ে এ বছর এখন পর্যন্ত এক মাস ১০ দিনেই আট বার দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হলো। এই আটবারের প্রতিবারই সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে ২০২৪ সালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল মোট ৬২ বার, যার মধ্যে ৩৫ বারই দাম বাড়ানো হয়, কমানো হয় ২৭ বার।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে