২২ দিনে প্রবাসী আয় এলো ১৯৩ কোটি ডলার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১: ৪৫

চলতি ফেব্রুয়ারির ২২ দিনে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে ১৯২ কোটি ৯৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় এসেছে। এ হিসাবে ফেব্রুয়ারির ২২দিনে প্রতিদিন প্রবাসী আয় এলো ৮ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৫৪৫টাকা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকে হিসাব মতে ফেব্রুয়ারি মাসে আগের মাসগুলোর চেয়ে তুলনায় বেশি প্রবাসী আয় এসেছে। জানুয়ারিতে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ২৮ লাখ ৪১ হাজার ডলার। আর আগের বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন ৭ কোটি ৭৩ লাখ ৫ হাজার ৭১৪ ডলার।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছিল ৬৮ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৪ কোটি ৪৩ লাখ ৮০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলার। এবং ৪২ লাখ ৯০ হাজার ডলার।

ফেব্রুয়ারির ২২দিনে একক ব্যাংক হিসাবে যথারীতি সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ২৬ কোটি ৯২ লাখ ১০ হাজার ডলার।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

২ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে