আর্থিক খাতে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না: অর্থমন্ত্রী

বাংলাদেশের পুঁজিবাজার ও সামগ্রিক আর্থিক খাতকে শক্তিশালী করতে পেশাদারিত্বের ওপর জোর দিয়ে বড় ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়েছেন, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এই খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খাতকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে বলেও তিনি জানান।
রাজনীতি/এসআর

















