দেশে কমল সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সোনার অলংকার। প্রতীকী ছবি
সোনার অলংকার। প্রতীকী ছবি

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় দেশের বাজারেও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানোর ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা (ভ্যাটসহ) খরচ পড়বে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এর আগে গত বুধবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।

বৃহস্পতিবার সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন এই দামের কথা জানানো হয়। এর আগে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটি বৈঠক করে মূল্য হ্রাসের এই সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তবে সোনার দাম কমানো হলেও রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৬ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad