বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে দেড়গুণ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাংলাদেশ ব্যাংক। লোগো
বাংলাদেশ ব্যাংক। লোগো

বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা খরচের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। সে হিসাবে খরচের এই সীমা আগের চেয়ে বেড়ে দেড়গুণ হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ প্রজ্ঞাপন এরই মধ্যে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ বছরের কম বয়সীদের জন্য আগের নিয়ম, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত পরিমাণের ৫০ শতাংশ তারা ব্যয় করতে পারবে। সে হিসাবে অনূর্ধ্ব ১২ বছরের বাংলাদেশিরা বছরে ৯ হাজার ডলার খরচ করতে পারবে দেশের বাইরে বেড়াতে গেলে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই ১৮ হাজার ডলারের মধ্যে প্রতিবার নগদে পাঁচ হাজার ডলার ও বাকি টাকা কার্ডে ব্যবহার করতে হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, বাংলাদেশি নাগরিকদের ভ্রমণ সংক্রান্ত বৈদেশিক মুদ্রার প্রয়োজনীয়তা সহজ করা এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই সীমা পঞ্জিকাবর্ষ প্রতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement