লিটারে আরও ১৫ টাকা কমলো জেট ফুয়েলের দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পনেরো দিনের ব্যবধানে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম লিটারে আরও ১৫ টাকা করে কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে গত ২৩ মে এই জ্বালানির দাম লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়েছিল।

রোববার (৭ জুন) বিইআরসির এক আদেশে জেট ফুয়েলের দাম ১৫ টাকা ৬৭ পয়সা কমিয়ে ১৫০ টাকা ৪১ পয়সা করা হয়। এটি হচ্ছে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী উড়োজাহাজের জ্বালানির দাম।

এ ছাড়া আন্তর্জাতিক রুটে চলাচলকারী এয়ারলাইনসের জন্য জেট ফুয়েলের দাম কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ ডলার করা হয়েছে, যা আগে ছিল ১ দশমিক ০৮২৩ ডলার।

এর আগে কয়েক দফায় দাম বেড়ে গত ৭ এপ্রিল দেশীয় রুটে জেট ফুয়েলের দাম ২২৭ টাকায় উঠেছিল। সেই হিসাবে দুই মাসের ব্যবধানে দাম কমলো লিটারে ৫৭ টাকা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement