শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫,৭০০ টাকা নির্ধারণের সুপারিশ মালিকপক্ষের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী। ছবি: সংগৃহীত
বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৪টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান আজাদ সুবহানী। ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের সুপারিশ করেছে মালিকপক্ষ। নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য এই প্রস্তাব দেওয়া হয়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টায় ঢাকার সেগুনবাগিচায় মজুরি বোর্ডের কার্যালয়ে সভাটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

পোশাকশিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দেওয়া লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশমালা তৈরির জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের বিরতিতে বিকেল সাড়ে ৪টার দিকে আজাদ সুবহানী বলেন, “নিম্নতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষ ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা।”

এর আগে সোমবার দুপুর পৌনে ১২টায় মজুরি বোর্ডের ছয় সদস্যের তৃতীয় সভা শুরু হয়। দীর্ঘ আলোচনা শেষে রাত ৯টার দিকে সভা মুলতবি করা হয়।

ওই সভায় তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব তুলে ধরা হয়। তবে মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় সেদিন আলোচনা শেষ হয়নি। পরে মঙ্গলবার আবার বৈঠকে বসার সিদ্ধান্ত হয়।

সোমবার তৃতীয় সভায় প্রথমবারের মতো মালিক ও শ্রমিকপক্ষের তিন বিশেষজ্ঞ প্রতিনিধি অংশ নেন। মালিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং সংগঠনটির সিনিয়র অতিরিক্ত সচিব নূর মোহাম্মদ রাসেল।

আর শ্রমিকপক্ষের বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাশদুল আলম রাজু।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad