আন্দোলনে সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে: এনবিআর চেয়ারম্যান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের পদত্যাগ ও রাজস্ব ব্যবস্থার অংশগ্রহণমূলক সংস্কারের দাবিতে আন্দোলনের সময়ে রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়েছে। আবার কর্মকর্তাদের মাঝেও আস্থার সংকট তৈরি হয়েছে।

এ অবস্থা থেকে গতি ফেরাতে কাস্টম হাউজ ও কর অঞ্চলগুলোতে যাচ্ছেন বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

সোমবার (৭ জুলাই) বিকেলে ঢাকা কাস্টমস হাউজ পরিদর্শন শেষে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আব্দুর রহমান খান বলেন, আন্দোলন চলাকালে রাজস্ব আদায়ে আস্থার সংকট তৈরি হয়েছে। এটা নিরসনে কর্মকর্তাদের মাঝে যাওয়া হচ্ছে। তাদের সঙ্গে দেখা করা হচ্ছে। সে জন্যই তাদের অভয় দেওয়ার জন্য আজ কর্মকর্তাদের কাছে চলে এলাম। প্রত্যেকে যদি দায়িত্বশীল আচরণ করেন, তাদের যে কাজকর্ম সেগুলো যদি তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন, তাহলে আমি মনে করি না তাদের ভয়ের কোনো কারণ আছে।

এনবিআর চেয়ারম্যান বলেন, এ সময় কেউ কেউ বড় আকারের সীমা লঙ্ঘন করেছেন, তাদের ভিন্নভাবে দেখা হবে।

কাস্টম কর্মকর্তাদের উদ্দেশে এনবিআর চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্ব পালন করছেন, তারা অপরিহার্য নন, কিন্তু রাষ্ট্র অপরিহার্য। আর অপরিহার্য রাষ্ট্রের প্রয়োজনে জনগণের সেবা দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে।

আন্দোলন পরবর্তীতে কর্মকর্তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ধরনের আতঙ্ক চলতে থাকলে রাজস্ব আহরণে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো চলতে থাকবে না। রাজস্ব বিভাগে যারা কর্মরত আছেন তারাই রাজস্ব আদায় করবেন। এটা তাদের কাজ, এত ঝামেলার মধ্যেও তারা রাজস্ব আদায় করেছেন। আপনারা যে ভয়গুলো পাচ্ছেন রাজস্ব আদায় হবে না, আতঙ্ক কাজ করছে। এগুলো কেটে যাবে।

আন্দোলনের কারণে যে আর্থিক ক্ষতি সেটা পুষিয়ে আনার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে এনবিআর চেয়ারম্যান বলেন, এগুলো খুবই স্পর্শকাতর প্রশ্ন। যে ঘটনাটি ঘটেছে, সেটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। প্রত্যেকে চেষ্টা করব এগুলো পুষিয়ে নিতে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে দুপুরে এনবিআর চেয়ারম্যান বিমানবন্দরের ঢাকা কাস্টমস হাউজ পরিদর্শন করেন। সেখানে তিনি চালান, ব্যাগেজ রুলস ও ডিটেনশন মেমো—তিনটি সফটওয়্যার উদ্বোধন করেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, নতুন বছরে আমরা নতুন উদ্যমে কাজ করব, প্রত্যেকটি কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি। আমি কর্মকর্তাদের বলেছি এখানে যেন ব্যবসায়ীরা বিড়ম্বনার শিকার না হন।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

১৯ ঘণ্টা আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

১ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

১ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে