ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাস্তিমূলক শুল্ক কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ের চেষ্টা করছে বাংলাদেশ। এ নিয়ে আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাতেই যুক্তরাষ্ট্রে এ নিয়ে দুই দেশের মধ্যে বৈঠক হবে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন কোম্পানি বোয়িং থেকে বিমান কেনা এবং যুক্তরাষ্ট্র থেকে গম, তুলা ও তেল আমদানি বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা।
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এএফপিকে বলেন, আমরা পারস্পরিক বাণিজ্য চুক্তির একটি খসড়া চূড়ান্ত করেছি। সরকার উভয় পক্ষের জন্য লাভজনক একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী।
বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৮ দশমিক ৩৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে, যেখানে সেখান থেকে আমদানি হয়েছে ২ দশমিক ২১ বিলিয়ন ডলারের পণ্য।
বাণিজ্য সচিব বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগের অংশ হিসেবে সরকার যুক্তরাষ্ট্রের কাছ থেকে এরই মধ্যে বিপুল পরিমাণে গম, ১৪টি বোয়িং বিমান, তুলা এবং আরও তেল ও গ্যাস কেনার পরিকল্পনা করেছে।
প্রস্তাবিত চুক্তিগুলোর সুনির্দিষ্ট সময় বা পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানাননি বাণিজ্য সচিব। তবে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে সরকার এখন পর্যন্ত প্রায় ২৮টি বৈঠক ও দলিল আদান-প্রদান করেছে বলে জানিয়েছেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, বৃহস্পতিবার ওয়াশিংটন সময় সকালে সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়) শুল্ক কমানোর বিষয়ে বাংলাদেশ ও ইউএসটিআরের (ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) মধ্যে বৈঠক হবে। বেশ কিছুদিন ধরে নিয়মিত এ ধরনের বৈঠক হচ্ছে।
বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ২০ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশই টেক্সটাইল ও পোশাক শিল্প থেকে আসে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই খাতটি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে।
এর আগে ট্রাম্প তার কথিত ‘লিবারেশন ডে’তে বিভিন্ন দেশের ওপর শুল্ক আরোপ করেন। এ সময় বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা কটন বা তুলাজাত পণ্যের ওপর আগে থেকেই থাকা ১৬ শতাংশের দ্বিগুণেরও বেশি।
তবে অন্যান্য বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের মতোই শুল্ক কার্যকর করার সময় ৯ জুলাই পর্যন্ত স্থগিত রেখেছেন ট্রাম্প। এই সময়ে একটি প্রাথমিক ১০ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যসূচক (সিপিআই) ও উৎপাদক মূল্যসূচকের (পিপিআই) তথ্য প্রকাশের কথা রয়েছে। এর ওপর নির্ভর করেই কেন্দ্রীয় ব্যাংকের আগামী মুদ্রানীতি নির্ধারিত হতে পারে। বাজার বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকলে তা সোনার বাজারের জন্য ইতিবাচক হবে।
২ দিন আগে
এদিকে জুলাই মাসের এ মূল্যস্ফীতি গত আট মাসের মধ্যে মূল্যস্ফীতির সর্বনিম্ন হার। এর আগে ২০২৫ সালের নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৪৯ শতাংশ। এর পরের সাত মাসের কোনোটিতেই মূল্যস্ফীতি এত কম ছিল না।
৩ দিন আগে
বিএনপি সরকার গঠনের পর তা সংশোধন করে ‘ব্যাংক রেজ্যুলেশন আইন, ২০২৬’ করা হয়। ওই আইনে ১৮ক ধারা সংযোজন করা হয়। এই ধারার মাধ্যমেই রেজ্যুলেশনের আওতায় থাকা ব্যাংকগুলোকে সচল রেখে পুনর্গঠন করতে শর্তসাপেক্ষে পুরনো মালিকদের মালিকানায় ফিরে আসার সুযোগ রাখা হয়েছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনাও হয়।
৩ দিন আগে
পাস্তুরিত তরল দুধের দাম লিটারে ১০ টাকা বাড়িয়েছে সরকারি কোম্পানি মিল্কভিটা। এর ফলে প্রতি লিটার দুধ এখন ১০০ টাকা থেকে বেড়ে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত ৫ আগস্ট থেকে ভোক্তা পর্যায়ে বর্ধিত এ দাম কার্যকর হয়েছে।
৪ দিন আগে