প্রতিবেদক, রাজনীতি ডটকম

সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে ২৮১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে) এর পরিমাণ ৩৪ হাজার ৬৬১ কোটি টাকা। এ হিসাবে মাসটিতে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৩৯ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান মঙ্গলবার (১ জুলাই) রাতে এ তথ্য জানিয়েছেন।
আরিফ হোসেন খান বলেন, সদ্যবিদায়ী জুনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮১ কোটি ৮০ লাখ ডলার। গত বছরের একই সময়ে ২৫৩ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল
এ হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। শতাংশের হারে বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ৯৮ শতাংশ।
জুনের হিসাবসহ গত অর্থবছর জুড়ে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা তিন হাজার ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। দেশের ইতিহাসে এক অর্থবছরে এর আগে কখনো এত রেমিট্যান্স আসেনি।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ দিন আগে