ভরিতে ১৩৬৪ টাকা বাড়ল সোনার দাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রতীকী ছবি

ছয় দিনের মধ্যে টানা তিনবার দাম কমার পর ফের বেড়েছে সোনার দাম। এবার সবচেয়ে ভালো তথা হলমার্ক করা ২২ ক্যারেট মানের ক্যাডমিয়াম সোনার দাম প্রতি ভরিতে কমেছে এক হাজার ৩৬৪ টাকা। তাতে এই মানের সোনার প্রতি ভরির দাম দাঁড়িয়েছে এক লাখ ৬৭ হাজার ৯৮ টাকা।

স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) দাম নির্ধারণ ও পর্যবেক্ষণবিষয়ক স্থায়ী কমিটি সোনার নতুন এই দাম নির্ধারণ করেছে।

শনিবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আগামীকাল রোববার (১৮ মে) থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় সর্বোচ্চ ভালো মানের ২১ ক্যারেটের ক্যাডমিয়াম সোনার দাম রোববার থেকে পড়বে প্রতি ভরি এক লাখ ৫৯ হাজার ৫০৫ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৩৬ হাজার ৭১৪ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ১২ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ফলে আগের মতোই ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পড়বে দুই হাজার ৮১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট রুপার দাম দুই হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম দুই হাজার ২৯৮ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে এক হাজার ৭২৬ টাকা।

বাজুস জানিয়েছে, সোনা ও রুপার বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে।

এর আগে সবশেষ গত ১৫ মে সোনার দর সংশোধন করে ভরিতে তিন হাজার ৪৫২ টাকা কমিয়েছিল বাজুস। তার আগে ১২ মে ও ১০ মে দুদিনেই দুই দফা সোনার দাম কিছুটা করে কমানো হয়েছিল।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

২ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

২ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে