ঢাবি প্রতিনিধি

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ জালালকে (জ্বালাময়ী জালাল) হল থেকে বহিষ্কার হল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে হাজী মুহাম্মদ মুহসীন হলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালালকে বহিষ্কারের ঘোষণা দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ছুরিকাঘাতের শিকার রবিউল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত জালাল আহমদ হাজী মুহম্মদ মুহসীন হলের টেলিভিশন অ্যান্ড ফিল্ম বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রাধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়৷ এ ধরনের কর্মকাণ্ডের জন্য জালালকে হল থেকে বহিষ্কার করা হয়েছে। তার ছাত্রত্ব বাতিলেরও ব্যবস্থা করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ বলেন, জালাল আহমদকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মহসিন হলের শিক্ষার্থীরা জানান, জালাল আহমেদ ও রবিউল ইসলাম একই কক্ষে থাকলেও তাদের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলছে। জালাল আহমেদ নানাভাবে রবিউলকে নির্যাতন করে আসছেন বলে অভিযোগ রয়েছে। চলমান এই বিরোধের জের ধরেই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন শিক্ষার্থীরা।
আহত রবিউলকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকে। এতে আমার ঘুম ভেঙে গেলে আমি প্রতিবাদ করি। এ সময় জালাল ক্ষিপ্ত হয়ে আমাকে অবৈধ ও বগিরাগত বলে আঘাত করে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে