ডাকসু নির্বাচনে ভিপি পদে ১৯, জিএস পদে ২ প্রার্থী

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১৮: ০৫
ডাকসু নির্বাচনের ষষ্ঠ দিনের মনোনয়ন ফরম সংগ্রহের হিসাব জানান প্রধান নির্বচন কমিশনার। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আরও ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে পাঁচজন ও সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র। এর বাইরে হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০৮ জন।

রোববার (১৭ আগস্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে পাঁচজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে একজন, সহকারী সাধারণ সম্পদাক (এজিএস) পদে তিনজন, সম্পাদক পদে ২৩ জন ও সদস্য পদে ৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ দিন মনোনয়ন জমা দিয়েছেন ২৫ জন।

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, এখন পর্যন্ত ছয় দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৫ জন। তাদের মধ্যে ভিপি পদে ১৯ জন, জিএস পদে দুজন, এজিএস পদে পাঁচজন, সম্পাদক পদে ৪৪ জন ও সদস্য পদে ৫৫ জন মনোনয়ন ফরম নিয়েছেন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন।

এর আগে গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। আগামীকাল সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহের সুযোগ রয়েছে। মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত।

ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, বুধবার (২০ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর ২৬ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত এসব প্রার্থী প্রায় দুই সপ্তাহ নির্বাচনি প্রচার চালাতে পারবেন। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে