ডাকসুর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমার সময় বাড়ল

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ২৩: ০৮
ডাকসু ভবন। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন বিতরণ ও জমার সময় এক দিন করে বাড়ানো হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়ন ফরম জমা দিতে পারবেন বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ডাকসু নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। আমরা লক্ষ করেছি, বিপুলসংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করলেও কেউ কেউ হল ও কেন্দ্রীয় দপ্তর থেকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। এ অবস্থায় গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান ও সমুন্নত রাখার তাগিদে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় এক দিন করে বাড়িয়ে যথাক্রমে মঙ্গলবার ও বুধবার বিকেল ৫টা করা হলো।

এর আগে গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের জন্য মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়, যা শেষ হয় আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায়। আগামীকাল মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

আগের তফসিল অনুযায়ী সোমবার পর্যন্ত ডাকসু কেন্দ্রীয় সংসদের জন্য ৫৬৫ জন ও ১৮টি হলের হল সংসদের জন্য এক হাজার ২২৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।

তফসিল অনুযায়ী, আগামী বুধবার (২০ আগস্ট) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর ২৬ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত এসব প্রার্থী প্রায় দুই সপ্তাহ নির্বাচনি প্রচার চালাতে পারবেন। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে