এআই দিয়ে দুর্গা রূপে ছবি, প্রতিবাদে বিস্ফোরক রুমিন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ অক্টোবর ২০২৬, ১৬: ২৪
রুমিন ফারহানার ফেসবুক পোস্টের স্ক্রিনশট (বাঁয়ে) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার দুর্গা রূপের ছবি। ছবি: রুমিন ফারহানার ফেসবুক থেকে
রুমিন ফারহানার ফেসবুক পোস্টের স্ক্রিনশট (বাঁয়ে) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার দুর্গা রূপের ছবি। ছবি: রুমিন ফারহানার ফেসবুক থেকে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার পূজামণ্ডপে গিয়ে ভক্তি প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি দুর্গা রূপে তার একটি ছবি ছড়িয়ে পড়ে। এ নিয়ে নিজের ফেসবুকে আইডিতে এক পোস্টে প্রতিবাদ জানিয়েছেন রুমিন।

মঙ্গলবার দুর্গাপূজার নবমীর দিন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুরের সূর্যকান্দি দাসপাড়ার একটি পূজামণ্ডপ পরিদর্শনে যান রুমিন ফারহানা। সেখানে দেবী দুর্গার প্রতিমার প্রতি ভক্তি প্রদর্শন করেন তিনি। পরে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে এআই দিয়ে নিজের দুর্গা রূপের ছবিটি যুক্ত করে ফেসবুকে দেওয়া পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘কেউ একজন এআই দিয়ে তৈরি একটি ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে বিভাজন ও ঘৃণা উসকে দেওয়ার চেষ্টা করছেন।’

পোস্টে প্রতিবাদ জানিয়ে তিনি বিভিন্ন সামাজিক অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরেন। তার বক্তব্য, এসব অপরাধের ক্ষেত্রে ধর্ম নিয়ে প্রশ্ন না উঠলেও অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখানোর বিষয়টি নিয়ে আপত্তি তোলা হচ্ছে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন—

“নিচের ছবিটি কেউ একজন তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বিভাজন আর ঘৃনা উস্কে দিতে। যারা ঘৃনার চাষকে ধর্ম ভাবেন তাদের বলছি........

১. বলাৎকারে ধর্ম যায় না

২. ঘুষ খেলে ধর্ম যায় না

৩. শিশু ধর্ষন বা নির্যাতনে ধর্ম যায় না

৪. মানুষ খুনে ধর্ম যায় না

৫. নারীর উপর সহিংসতায় ধর্ম যায় না

৬. নারীকে কুৎসিত অপবাদ দিলে ধর্ম যায় না

৭. অন্যের সম্পদ লুট করলে ধর্ম যায় না

৮. প্রতারণা আর মানুষ ঠকালে ধর্ম যায় না

৯. সারাবেলা মিথ্যার চাষে ধর্ম যায় না

১০. নোংরামি করে ধরা পড়ে মুতা বিয়া বললে ধর্ম যায় না

১১. মুনাফেকিকে জীবনের মূল মন্ত্র বানালে ধর্ম যায় না

১২. ধর্মকে ব্যবসা বানালে ধর্ম যায় না

১৩. বোনের হিস্যা ভাই মারলে ধর্ম যায় না

১৪. বাবা মাকে বৃদ্ধ বয়সে ভাগাড়ে ফেললে ধর্ম যায় না

১৫. অন্যের হক মেরে খেলে ধর্ম যায় না

১৬. মিথ্যার বেসাতিতে ধর্ম যায় না

১৭. ধর্মকে ঢাল বানিয়ে পাপাচারে লিপ্ত হলে ধর্ম যায় না

১৮. ওজন বা মাপে কম দিলে ধর্ম যায় না

১৯. খাদ্যে ভেজাল এমন কি বিষ মেশালেও ধর্ম যায় না

২০.ব্যাভিচারে ধর্ম যায় না

২১. দুর্বলের উপর অত্যাচারে ধর্ম যায় না

২২. দুষ্টের লালন পালনে ধর্ম মজবুত হয়

ধর্ম যায় কেবল অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হলে।

বিঃ দ্রঃ মা দুর্গা দশভুজা, আটভুজা না। যাই হোক মূর্খের সমাজ, কী আর করা।”

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad