হঠাৎ অসুস্থ সারজিস আলম, হাসপাতালে ভর্তি

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম।
আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়।
সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব জানান, হঠাৎ পেট ব্যথা অনুভূত হওয়ায় সারজিস আলমকে হাসপাতালে নেওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
ভাইয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন সাহাদাত হোসেন সাকিব।
রাজনীতি/একে















-61303c-256x144.webp)

