১০টা ভালো মানুষ নিয়েই লড়াই অব্যাহত রাখব: হাসনাত

ডেস্ক, রাজনীতি ডটকম

আমাদের ১০টা ভালো মানুষ নিয়ে হলেও আমরা রাজপথে আমাদের লড়াই অব্যাহত রাখব মন্তব্য করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, এলাকায় যত সুনাগরিক আছে তাদের হাতে পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন। আমরা ভালো মানুষদের নিয়ে দল করতে চাই। একশ পয়সাওয়ালা চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ দিয়ে দল করব আমরা। আমাদের লাখ লাখ কর্মীর প্রয়োজন নাই। আমাদের লাখ লাখ দুর্নীতিবাজের প্রয়োজন নাই।

শনিবার (২৬ জুলাই) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের পুরান থানায় অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির পথসভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এলাকার যত সুনাগরিক আছে আমি আপনাদের পায়ে ধরে বলব নিজের পয়সা খরচ করে খেয়ে না খেয়ে এনসিপির ব্যানারকে আপনারা সুসংহত করুন। আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, আপনাদের এ জমায়েত আমাদেরকে বিশ্বাস করায় যারা এখন মামলা বাণিজ্য করছে যারা এখন চাঁদাবাজি করছে তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের এই তরুণ প্রজন্ম যদি ঐক্যবদ্ধ থাকতে পারে তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না।

তিনি বলেন, 'আমরা যদি নতুন বাংলাদেশ গড়তে চাই তাহলে প্রথমত আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দুর্নীতির বিরুদ্ধে এনসিপির ব্যানারে, এনসিপিকে সঙ্গে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ অবস্থান থাকতে হবে। নিজের বাবাও যদি দুর্নীতি করেন তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে ৩০ হাজার টাকার বেতন দিয়ে কীভাবে ৪০ হাজার টাকার বাসায় থাকেন। নিজের ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করতে হবে।'

তিনি আরও বলেন, 'আমাদের এনসিপির কর্মীদের অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা হতে হবে। আপনারা নিজেরাও দুর্নীতি করতে পারবেন না। কেউ দুর্নীতি করলে সেটাকেও প্রতিহত করতে হবে। নিজেদেরও টেন্ডারবাজি করা যাবে না। কেউ করলে সেটাকেও প্রতিহত করতে হবে। সাংগঠনিকভাবে আমাদের সুসংহত হতে হবে।'

হাসনাত আবদুল্লাহ বলেন, 'আমরা জানি একটা এলাকায় অনেক গ্রুপিং থাকে। অনেক ব্যক্তি রাজনীতি থাকে। সেগুলোর ঊর্ধ্বে উঠে আজকের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এনসিপির জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আপনাদের কথা দিচ্ছি এনসিপির নেতা-কর্মীদের জন্য প্রয়োজন হলে আমাদের জীবন দিয়ে দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের জীবন, আমাদের কর্মীদের রক্ত, আমাদের কর্মীদের ঘামের মধ্য দিয়ে আমরা নেতা হয়েছি। আমাদের কর্মীদের একফোঁটা ঘামের দাম দিতে আমাদের যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব।'

তিনি আরও বলেন, 'আমরা খবর পেয়েছি অন্যান্য রাজনৈতিক দল থেকে এনসিপির নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়। আমরা আপনাদের বলছি আপনারা ধৈর্য ধরুন, সংগঠনকে সুসংহত করুন। উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ডে-ওয়ার্ডে আগামী একমাসের মধ্যে আমাদের কমিটিগুলো দিন।

পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীনসহ জেলা-উপজেলার নেতা-কর্মীরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জনগণের দাবিতে তেলের দাম বাড়িয়েছে সরকার: রিজভী

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।

১৭ ঘণ্টা আগে

মনোনয়ন না পাওয়াটা মৃত্যুর মতোই যন্ত্রণাময়: অ্যাডভোকেট আরিফা

সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।

১৭ ঘণ্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরও মব ঘটেই চলেছে— সংসদে রুমিন ফারহানা

দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

১৭ ঘণ্টা আগে

আফরোজা আব্বাস থেকে ফারজানা সিঁথি— বিএনপির মনোনয়নবঞ্চিত যেসব আলোচিত মুখ

মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।

১৮ ঘণ্টা আগে