ড. ইউনূসের বিরুদ্ধে মানহানি মামলা বাতিলের রায় বহাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১৯: ৩২
অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেটিই বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রোববার (২৭ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের দায়ের করা ‘লিভ টু আপিল’ খারিজ করে দেন। ফলে ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলার কার্যক্রম চূড়ান্তভাবে বন্ধ হয়ে গেল।

২০০৭ সালে এক সাক্ষাৎকারে দেওয়া ড. ইউনূসের বক্তব্যের প্রেক্ষিতে ২০১০ সালে তার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ জেলা বারের সদস্য অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু। মামলাটি বাতিল চেয়ে ২০১১ সালে হাইকোর্টে আবেদন করেন ইউনূস।

২০২৩ সালের ২৪ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির কার্যক্রম বাতিল করে রায় দেন।

তবে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে ‘লিভ টু আপিল’ করে, যার শুনানি শেষে ২৭ জুলাই সুপ্রিম কোর্টের নিয়মিত আপিল বেঞ্চ চূড়ান্তভাবে তা খারিজ করে দেন।

এই আদেশের ফলে ড. ইউনূসের বিরুদ্ধে করা মানহানি মামলাটি আইনি ভাবে আর চালানো যাবে না। এটি ড. ইউনূসের জন্য একটি বড় ধরনের আইনগত স্বস্তির বার্তা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ ফ্যাসিবাদীই বলবে: শফিকুর রহমান

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

জুলাই যোদ্ধাদের ওপর ‘হামলা’র অভিযোগ, রাষ্ট্রীয় অনুষ্ঠান ত্যাগ আখতারের

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

১ দিন আগে

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে বলে জানান তিনি।

১ দিন আগে

শেখ হাসিনাকে সম্ভবত ভারত আর রাখতে চাচ্ছে না: আসিফ

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আমরা শুনলাম, ডিসেম্বরে তিনি (শেখ হাসিনা) বাংলাদেশে আসতে চান। আমার মনে হয়, এটা কোনো রিলায়েবল ঘোষণা না। আমাদের মনে হয়েছে, প্রধানমন্ত্রীর চীন সফরকে কেন্দ্র করে সরকারকে এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে।’

১ দিন আগে