চট্টগ্রাম ব্যুরো

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, চট্টগ্রামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, আবার তিনি শহিদ হয়েছিলেন। চট্টগ্রামে খালেদা জিয়াকে ‘দেশনেত্রী’ উপাধি দেওয়া হয়েছিল। এই চট্টগ্রামের সঙ্গে আমি এবং আমার পরিবারের আত্মার ও আবেগের সম্পর্ক রয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, আমরা আমাদের প্রতিদ্বন্দ্বি দলের অনেক সমালোচনা করতে পারি। কিন্তু তাতে কারো পেট ভরবে না, কারো লাভ হবে না। বিএনপি একমাত্র দল যারা যতবার ক্ষমতায় গিয়েছে, ততবার মানুষের জন্য কাজ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে উৎপাদন বাড়াতে হবে। তাই আমরা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। যাতে করে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পায়।

তিনি আরও বলেন, চট্টগ্রামের একটি বড় সমস্যা জলাবদ্ধতা। বিভিন্ন খাল-নালা বন্ধ হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। এ কারণে আমরা খাল কাটতে চাই। চট্টগ্রামে একাধিক ইপিজেড রয়েছে। যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, এগুলো বিএনপির আমলে হয়েছিল। আগামী ১২ ফেব্রুয়ারি আবার আমাদের ভোট দিয়ে ক্ষমতায় আনেন, তাহলে আরও ইপিজেড করা হবে। সবমিলিয়ে চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী।
এর আগে দুপুর ১২টা ২০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। তিনি প্রথমে সমাবেশস্থলে ঢুকে মঞ্চে না উঠে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি মঞ্চে ওঠেন। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের কোনো রাজনৈতিক সমাবেশে যোগ দিলেন তিনি।
চট্টগ্রামে বিএনপির এই মহাসমাবেশকে কেন্দ্র করে মানুষের ঢল নেমেছে। মিছিল ও খণ্ড খণ্ড শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠে জড়ো হয়েছেন। সমাবেশস্থলের আশপাশের টাইগারপাস মোড়, ফলমণ্ডি মোড়, কদমতলী মোড় ও সিআরবি সড়কে সকাল থেকেই ব্যাপক মানুষের উপস্থিতি দেখা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে বিএনপি। মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
বিএনপির সমাবেশ উপলক্ষে চট্টগ্রাম নগরের টাইগারপাস মোড় থেকে পলোগ্রাউন্ডমুখী সড়কে মানুষের ভিড় উপচে পড়েছে। যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে। বিভিন্ন মোড়ে সেনাবাহিনী ও পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম সফর শেষে তিনি ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেবেন।

গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত রাজনৈতিক দল হিসেবে মোট ৫ লাখ ৫ হাজার টাকা ব্যয় করেছে জাতীয় পার্টি (জাপা)। আজ বুধবার দলটির পক্ষ থেকে নির্বাচন কমিশন-এ নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়। দলীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের-এর পক্ষে হিসাব জমা দেন অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম
১ দিন আগেগত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ২২৭টি আসনে প্রার্থী দেয়। নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, দুই শতাধিক আসনে প্রার্থী দিলে কোনো দল নির্বাচনে সাড়ে চার কোটি টাকা ব্যয় করতে পারে।
২ দিন আগে
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘এনসিপি সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যাতে মাদক পাচার রোধ করা যায়। ভারত সীমান্তঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুবসমাজের ওপর পড়ছে।’
২ দিন আগে
নাহিদ বলেন, আলেমদের হত্যার জন্য রাজনৈতিক দলগুলোর দায় আছে। তারা যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। বর্তমান ক্ষমতাসীন বিএনপি তখন আলেমদের পাশে দাঁড়াতে পারেনি।
২ দিন আগে