প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের নাগরিকদের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিতে বর্তমান সরকার ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। তিনি বলেছেন, সারা দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গাজীপুরে একই পরিবারের ৫ জনকে হত্যা, রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় ছিনতাই এবং দেশের বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজির বিস্তার জনগণের মাঝে চরম নিরাপত্তাহীনতা তৈরি করেছে।
বুধবার (১৩ মে) বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকায় আনন্দ সিনেমা হলের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশে শিশুমৃত্যুর হার বর্তমানে ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একে-অপরকে দোষারোপ না করে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিশুমৃত্যুর হার নিয়ন্ত্রণে আনতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
হামে শিশুমৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা, সারা দেশে হত্যা, ছিনতাই, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে ‘শিশুর জীবন ও নিরাপত্তায় নাগরিক মানববন্ধন’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও জোন।
মানববন্ধনে এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
এ সময় অন্তর্বর্তী সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট দায়িত্বশীলদের জবাবদিহির আওতায় এনে বিভাগীয় তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান আরিফুল ইসলাম আদিব।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যান্য বিষয়ে অতিরিক্ত মনোযোগ না দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।
ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
মানববন্ধনে এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর বলেন, শিশুদের অস্বাভাবিক মৃত্যুর এই পরিস্থিতি জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করে শিশুমৃত্যুর হার বন্ধ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত আহমেদ, এনসিপির ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সদস্য সচিব মাহিন তালুকদার ও মো. ওহিদুজ্জামান সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নুর আমিন খান ও তৌফিক নিয়াজসহ তেজগাঁও জোন এবং ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন নেতা-কর্মী। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্য হলেন— রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহ উল্লাহ। প্রধানমন্ত্রী সঙ্গে তাদের সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
১ দিন আগে
বিশ্লেষকরা বলছেন, কিছু কিছু খাতে সরকারের নানা উদ্যোগে সাফল্য মিললেও এখনো বহু পথ হাঁটার বাকি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী যেমন রেমিট্যান্সের প্রভাবে বিদেশি মুদ্রার রিজার্ভ শক্তিশালী হওয়া ও মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে সা
২ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে। আজ ১৭ আগস্ট বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হলো। সরকারের এই প্রথম ১৮০ দিনের সাফল্য, বিভিন্ন উদ্যোগ, সংস্কার ও সীমাবদ্ধতার তথ্য তুলে
২ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন।
২ দিন আগে