‘প্রথম আলো ঈদ নিয়ে কটাক্ষ করতে দ্বিধা করে নাই’

ডেস্ক, রাজনীতি ডটকম
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির লিখেন, প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই। তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা বলেন। জামায়াত আমির বলেন, “প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি- এ কেমন অদ্ভুত আচরণ? প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে।’

তিনি লিখেন, প্রথম আলোর গত ৩০ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে। পত্রিকাটা এর আগেও মহানবী (ﷺ)-কে অবমাননায় বায়তুল মোকাররমের খতিবের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা চান সম্পাদক মতিউর রহমান। মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য।

গত ৩০ মার্চের প্রথম আলো পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি প্রকাশ করা হয়। পরে এটি নিয়ে শুরু হয় সমালোচনা। এই ছবি দেওয়ায় দেশের আলেম সমাজসহ সাধারণ মানুষ এর তীব্র নিন্দা জানাচ্ছে। বলছে, এটা একটা ধর্ম অবমাননার শামিল। এর সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। প্রথম আলো নিষিদ্ধ করতে হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement