লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, ওয়েক-আপ কল: আবদুল্লাহ তাহের

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে পথসভায় বক্তব্য দেন বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। ছবি: সংগৃহীত

১১ দলীয় ঐক্যের লংমার্চ সরকারের পদত্যাগ বা সরকার পতনের আন্দোলন নয়, এটি সরকারের জন্য ‘ওয়েক-আপ কল’ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

সংসদের বিরোধী দলীয় উপনেতা তাহের বলেছেন, ‘এই মুহূর্তে আমরা সংসদে এবং সংসদের বাইরে যে লংমার্চ বা আন্দোলনে আছি, তা সরকারের পদত্যাগ বা সরকার পতনের আন্দোলন নয়, এটা সরকারের জন্য ওয়েক-আপ কল।’

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এক পথসভায় এসব কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য তাহের বলেন, ‘জনগণের চাহিদা এবং দাবি জানাতেই এই আন্দোলন। আমরা আশা করব, এই আন্দোলনের পর সরকারের বোধোদয় হবে। সমস্যা সমাধানে তারা যৌক্তিক পরিকল্পনা করবে।’

কুমিল্লায় এ পথসভার শুরুতে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুমসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

এর আগে সকাল ৭টায় রাজধানীর মতিঝিলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ১১ দলীয় ঐক্যের সমাবেশ শুরু হয়। সমাবেশের পর সোয়া ৮টায় লংমার্চের গাড়িবহর চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

পথে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাক স্ট্যান্ডে পথসভা হয়। কুমিল্লার পরে ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা হবে বলেও আয়োজকেরা জানিয়েছেন। সবশেষ চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মধ্য দিয়ে এ কর্মসূচি শেষ হবে।

গত ৬ আগস্ট ঢাকার মুক্তাঙ্গনে জোটের এক অবস্থান কর্মসূচি থেকে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ঢাকা থেকে চারটি বিভাগীয় শহরে ‘লংমার্চ’ ও মহাসমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন জোটের শীর্ষ নেতা শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, শনিবারের পর আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুর, ১০ অক্টোবর ঢাকা থেকে খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা থেকে সিলেটে (রেলপথে) লংমার্চ অনুষ্ঠিত হবে। এরপর ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কোনো বাধাই ১১ দলকে থামাতে পারবে না: জামায়াত আমির

জনগণের অধিকার আজ লুণ্ঠিত হচ্ছে। দেশে গ্যাস নেই, পানি নেই—এসব বিষয় নিয়েও কথা বলা যাচ্ছে না। এসব বিষয়ে কথা বলার কারণেই সিফাতকে গ্রেপ্তার করা হয়েছে। সিফাতকে না ছাড়লে সব ওলটপালট হয়ে যেতে পারে।

৬ ঘণ্টা আগে

বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: লংমার্চে নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, যতই বাধা আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি চট্টগ্রামে পৌঁছাবে। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, যারা চাঁদাবাজি করছে, যারা গণভোটের গণরায়ের বিরুদ্ধে প্রতারণা করেছে, এই লংমার্চ তাদের বিরুদ্ধে।

৬ ঘণ্টা আগে

১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরসরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

৬ ঘণ্টা আগে

র‍্যাবের নাম বদল কোনো প্রকৃত সংস্কার নয়: জেএসডি

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের নামে মূলত র‍্যাব-কেই নতুন নামে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এ ধরনের নাম পরিবর্তনের সংস্কার মেনে নিতে পারি না।

১৯ ঘণ্টা আগে
Advertisement