প্রতিবেদক, রাজনীতি ডটকম

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নাম পরিবর্তন করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের সাম্প্রতিক প্রক্রিয়াকে 'পুরোনো ক্ষমতার কাঠামোর পুনরুজ্জীবন' হিসেবে অভিহিত করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। দলটির মতে, র্যাবের জনবল, সম্পদ ও ক্ষমতাকে অপরিবর্তিত রেখে কেবল নাম পরিবর্তন কোনো প্রকৃত সংস্কার হতে পারে না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডি ও তার সহযোগী সংগঠনগুলোর এক যৌথ সভায় দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, শুধু নাম পরিবর্তন করে র্যাবের জনবল, সম্পদ, ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা নতুন বাহিনীতে বহাল রাখা কোনো প্রকৃত সংস্কার নয়।
তিনি আরও বলেন, র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের নামে মূলত র্যাব-কেই নতুন নামে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এ ধরনের নাম পরিবর্তনের সংস্কার মেনে নিতে পারি না।
স্বপন বলেন, র্যাবের বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ ও অভিজ্ঞতা তৈরি হয়েছে। সেই বাহিনীর জনবল, সম্পদ, ক্ষমতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা যদি নতুন নামে এসআরবি মধ্যে বহাল থাকে, তাহলে সেটি কোনো প্রকৃত সংস্কার নয়; বরং পুরোনো ক্ষমতার কাঠামোর পুনরুজ্জীবন।
সভায় তানিয়া রব বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় রাষ্ট্র রূপান্তরের লক্ষ্যে অংশীদারিত্বের গণতন্ত্রকে সংস্কারের মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করে জেএসডি তার আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবে।
তিনি বলেন, রাষ্ট্রের বলপ্রয়োগের ক্ষমতা জনগণের অধিকার ও আইনের শাসনের অধীন থাকবে। কোনো বাহিনী বা প্রতিষ্ঠান জনগণের ঊর্ধ্বে থাকবে না।
তানিয়া রব বলেন, নতুন নামে পুরোনো ক্ষমতার পুনর্বিন্যাস নয়, জনগণের সার্বভৌমত্ব, মানবিক মর্যাদা ও জবাবদিহিভিত্তিক নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই হবে গণঅভ্যুত্থানের রাজনৈতিক অঙ্গীকার।
সভায় আরও বক্তব্য দেন— জেএসডির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, কে এম জাবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান প্রমুখ।

তিনি বলেন, ‘আপনারা হয়তো জানেন, আমি প্রায় সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসাধীন আছি।’ এখনো চিকিৎসা চলছে জানিয়ে তিনি বলেন, ‘ছিলাম বললে ভুল হবে, এখনো আছি। আমি রিহ্যাবে আছি। শুধুমাত্র আপনাদের ভালোবাসা, এই কারণে আমাকে আসতে হয়েছে। আমার চিকিৎসা এখনো শেষ হয় নাই।’
১ দিন আগে
‘স্বাধীন পররাষ্ট্রনীতি থেকে বিচ্যুত হয়ে’ বাংলাদেশকে ‘মক্কা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্টে (মক্কা প্যাক্ট)’ শীর্ষক সামরিক জোটে শামিল করার সরকারের অভিপ্রায় ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে মনে করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
১ দিন আগে
দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. জাহিদ কালামের সই করা চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য ও নথি পাঠাতে বলা হয়েছে। সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘এটি অনুসন্ধান পর্যায়ে। অনুসন্ধানের জন্য আমরা বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছি।’
১ দিন আগে
দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) সঙ্গে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলারের চুক্তি সই করেছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে।
১ দিন আগে