ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কাজ করা যাবে না, জানাল মার্কিন দূতাবাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকার মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে যেসব কাজ করা যাবে না, তার একটি তালিকা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে যেসব কার্যক্রম অনুমোদিত নয়, তা উল্লেখ করা হয়।

পোস্টের তথ্য অনুযায়ী, বি১/বি২ ভিজিটর ভিসায় যেসব কাজ অনুমোদিত নয়, তার মধ্যে রয়েছে—

  • বার্থ ট্যুরিজম বা শিশুর জন্য মার্কিন নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া।
  • যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়া যায়, এমন কাজ করা।
  • ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক ক্রেডিটের জন্য পড়াশোনা করা।
  • পারিশ্রমিকের বিনিময়ে কাজ করা।

ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ
ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা দেশটিতে একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের যাত্রার জন্য সীমাবদ্ধ। সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্র ‘বি১’ ভিসা দিয়ে থাকে। আর পর্যটন ও চিকিৎসাসংক্রান্ত কাজে ভ্রমণের জন্য ‘বি২’ ভিসা দেওয়া হয়।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের সতর্ক করে বার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। ওই সতর্কবার্তায় বলা হয়, পড়াশোনার বাইরে কাজ করা, পড়াশোনা ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে শিক্ষা কার্যক্রম থেকে সরে গেলে স্টুডেন্ট ভিসা বাতিল হতে পারে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: লংমার্চে নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, যতই বাধা আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি চট্টগ্রামে পৌঁছাবে। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, যারা চাঁদাবাজি করছে, যারা গণভোটের গণরায়ের বিরুদ্ধে প্রতারণা করেছে, এই লংমার্চ তাদের বিরুদ্ধে।

৫ ঘণ্টা আগে

১১ দলীয় ঐক্যের চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরসরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘী ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

৫ ঘণ্টা আগে

র‍্যাবের নাম বদল কোনো প্রকৃত সংস্কার নয়: জেএসডি

র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের নামে মূলত র‍্যাব-কেই নতুন নামে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এ ধরনের নাম পরিবর্তনের সংস্কার মেনে নিতে পারি না।

১৭ ঘণ্টা আগে

রাজনৈতিক স্বার্থে সাম্প্রদায়িক বিভেদের অপচেষ্টা প্রতিহতের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ। এ দেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। ধর্মীয় উৎসবগুলোতেও একে অন্যের পাশে দাঁড়ানোর যে সংস্কৃতি বাংলাদেশে রয়েছে, তা ধরে রাখার আহ্বান জানান তিন

১৮ ঘণ্টা আগে
Advertisement