নারায়ণগঞ্জ প্রতিনিধি

সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ভাঁওতাবাজি করছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এ জন্য জনগণ সরকারকে ক্ষমা করবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চের পথসভায় তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে এ কর্মসূচি পালন করছে জোটটি।
শফিকুর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে তারা রাজপথে নেমেছেন। একই সঙ্গে দেশের গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের দাবিও জানিয়েছেন তিনি।
সরকারের সমালোচনা করে জামায়াতের আমির বলেন, জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণার পথ বেছে নিয়েছে সরকার। জনগণ তাদের এ কর্মকাণ্ড ক্ষমা করবে না।
তিনি বলেন, ১১ দলীয় ঐক্য জোট সব সময় জনগণের পাশে রয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
শফিকুর রহমান বলেন, ‘আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।’
পথসভায় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, ১১ দলীয় ঐক্য জোটের নেতা অলি আহমদ এবং মাওলানা মামুনুল হকসহ জোটের নেতারা বক্তব্য দেন।
এর আগে সকালে রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। পরে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেন।

তিনি বলেন, ‘সংসদীয় রাজনীতিতে চেক অ্যান্ড ব্যালেন্সের মাধ্যমে সরকারকে জবাবদিহিতার আওতায় রাখার সুযোগ থাকা সত্ত্বেও সংসদের বিতর্ককে দ্রুত রাজপথে নিয়ে যাওয়ার প্রবণতা গণতান্ত্রিক সংস্কৃতিকে বাধাগ্রস্ত করে।’
১ দিন আগে
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোডে এক পথসভায় এসব কথা বলেন সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
১ দিন আগে
যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা দেশটিতে একটি নির্দিষ্ট ও সীমিত সময়ের যাত্রার জন্য সীমাবদ্ধ। সাধারণত ব্যবসায়িক কাজে ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্র ‘বি১’ ভিসা দিয়ে থাকে। আর পর্যটন ও চিকিৎসাসংক্রান্ত কাজে ভ্রমণের জন্য ‘বি২’ ভিসা দেওয়া হয়।
১ দিন আগে
রাশেদ খাঁন লেখেন, সাধারণ মানুষ বিদ্যুৎ-জ্বালানি-গ্যাস নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সংকট সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখে। ৬ মাসের সরকারের উপর ১৮-২০ বছরের সমস্যা, সংকট ও অব্যবস্থাপনার দায় চাপানোর চেষ্টা মূর্খতার শামিল।
১ দিন আগে