রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৩

প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর গুলিস্তান মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম এলাকায় সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু লোকজন জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ ও জনতা ধাওয়া দেয়। পালানোর সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তিনজনকে আটক করতে সক্ষম হন।

রবিবার (২৪ আগস্ট) বিকেলে হকি স্টেডিয়াম এলাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী ছদ্মবেশে অবস্থান নেয়। পরে তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে।

এ সময় উপস্থিত জনতা ও টহলরত পুলিশ একযোগে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। সে সময় তিনজনকে পুলিশ হাতেনাতে আটক করে।

মতিঝিল জোনের এডিসি মো. রেজওয়ান বলেন, প্রাথমিকভাবে যতটুকু জানা গেছে, ২০ থেকে ২৫ জন লোক নারায়ণগঞ্জ থেকে হকি স্টেডিয়াম এলাকায় জড়ো হয়। সেখানে অবস্থান নিয়ে তারা ছদ্মবেশ ধারণ করে স্লোগান দিতে থাকে। মানুষকে বোঝানোর চেষ্টা করে তারা অন্য সংগঠনের লোকজন।

তিনি বলেন, একপর্যায়ে তারা আওয়ামী লীগের পক্ষে ‘জয়বাংলা’ স্লোগান দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা ও পুলিশ তাদের ধাওয়া করে। সে সময় অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও তিনজনকে আটক করতে সক্ষম হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এডিসি রেজওয়ান আরো জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে