দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত দেবে, মাথা পেতে মেনে নেব: ফজলুর রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
দল আমার ব্যাপারে যা সিদ্ধান্ত দেবে, মাথা পেতে মেনে নেব: ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের নোটিশ হাতে পেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান। তিনি নির্দিষ্ট সময়ে শোকজের জবাব দেবেন এবং দল তার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নেবে সেটি মেনে নেবেন বলে জানিয়েছেন ফজলুর রহমান। সোমবার (২৫ আগস্ট) দুপুরে ফজলুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘আমি নোটিশটি রোববার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে পেয়েছি। একজন বার্তাবাহক বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি সিদ্ধান্ত নিয়েছি, নোটিশের জবাব দেবো। দল আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবে সেটি আমি মাথা পেতে নেব।’

রাজধানীতে তার ভাড়া বাসার সামনে কিছু ছেলে-মেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। এতে তিনি মবের শিকারের আশঙ্কা প্রকাশ করেছেন। এ সম্পের্কে ফজলুর রহমান বলেন, আমার এ দেশে নিশ্চিন্তে বাঁচার অধিকার রয়েছে। এটা আমার মৌলিক অধিকার। আমি দেখছি এই অধিকারের ওপর বাধা পড়ছে।

তিনি আরও বলেন, আমি মৃত্যু ভয় পাই না, কিন্তু অপমৃত্যু আমার প্রাপ্য না। আমি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এ বিষয়ে আমি কোনো আপস করব না।

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান নিয়ে ক্রমাগত ‘কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের অভিযোগে গতকাল রোববার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

এদিকে আজ সকাল থেকে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয় সংলগ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। তাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন তারা। ফলে আন্দোলন ঘিরে ঘটনাস্থলে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে