প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ঘোষণা করা জাতীয় নির্বাচনের টাইমলাইন নিয়ে কোনো শঙ্কা বোধ করছেন না বিএনপির বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, কোনো দল নির্বাচনে অংশ নিতে না চাইলে সেটি তাদের সিদ্ধান্ত, তাদের রাজনৈতিক স্বাধীনতা। কিন্তু যারা বাহানা দিয়ে নির্বাচন বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। তবে দুয়েকটি দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এটি তাদের কৌশল হতে পারে। কিন্তু সবার প্রত্যাশা— ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে সুষ্ঠু নির্বাচন হবে।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা বিএনপি চায় না। সবার ঐকমত্যে এ সরকার গঠিত হয়েছে। এই সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন হবে। অন্য কিছু ভাবার অবকাশ নেই।
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচনের দাবিতে অনড় অবস্থান দেখাচ্ছে জামায়াতে ইসলামী। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েই যাচ্ছে।
এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মন্তব্য জানতে চাইলে সালাহউদ্দিন বলেন, এগুলো মাঠ গরম করার জন্য দেওয়া বক্তব্য। এগুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কিছু নেই। দেশে নির্বাচনি আমেজ বিরাজ করছে। এই আমেজ থেকে দূরে গিয়ে যারাই নির্বাচনের বিপক্ষে কথা বলবে তারাই মাইনাস হয়ে যাবে।
জুলাই সনদ ও এর অঙ্গীকারের কিছু বিষয়ে বিএনপির দ্বিমতের কথা জানিয়ে দলটির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, সংবিধানের ওপরে স্থান পায়— এমন কিছুই গ্রহণযোগ্য হবে না। সাংবিধানিক সংস্কার ঐক্যমতের ভিত্তিতে সম্ভব। আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি অবস্থানে পৌঁছাবে বলে আশা করি।
জাতীয় নির্বাচনের আগে বিএনপি রাজনৈতিক জোট গঠন করবে কি না— এ প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিলেন তাদের সঙ্গে জোট হতে পারে, জিতলে আগামীর সরকারেও তারা থাকতে পারে। এ ছাড়া কয়েকটি ইসলামি দলের সঙ্গে আলোচনা হচ্ছে। এগুলো এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে