ক্ষমতায় গেলে ইমাম-খতিবদের জন্য স্থায়ী ভাতা: তারেক রহমান

আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে দেশ পরিচালনার দায়িত্ব পেলে ইমাম খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৩নভেম্বর) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সম্মিলিত ইমাম খতীব জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
লন্ডন থেকে ভার্চুয়াললি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সকল আলেমদের সমর্থন চাই।
আলেম-ওলামদের বাদ রেখে স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তিনি বলেন, বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার আছে। ইসলামের মৌলিক বিষয় নিয়ে বিএনপি কখনো আপোষ করেনি।
ইমাম ও আলেমদের উদ্দেশে তিনি বলেন, স্বাধীনতা রক্ষায় আগামী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।


















