তারেক রহমানের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৩
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: বিএনপি মিডিয়া সেল
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি: বিএনপি মিডিয়া সেল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। ওই বৈঠকে ইইউয়ের প্রতিনিধিদল কেবল নির্বাচন নয়, নির্বাচনের পর দেশের উন্নয়ন নিয়ে বিএনপি কী ভাবছে— সে কথাও জানতে চেয়েছে।

ইইউয়ের প্রতিনিধিদলের সাথে বৈঠক শেষে আলোচনা ‘ফলপ্রসূ’ হয়েছে বলে জানিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, এই নির্বাচনে তারা (ইইউ) বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে। এ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে এসেছিল।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement