ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ: রিজভী

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ২২: ১৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

দেশে নাশকতা ও অস্থিরতা সৃষ্টির জন্য ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা বিকাশের মাধ্যমে অর্থ পাঠাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে রুহুল কবির রিজভী দাবি করেন, আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছেন। পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরেও অগ্নিসংযোগ করা হচ্ছে।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার হত্যার নেশা ও রক্তের স্বাদ শেষ হয়নি। দেশত্যাগের পরও বাংলাদেশকে রক্তাক্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে এসব অপচেষ্টা সফল হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

সমাবেশে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad