১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি লোগো
বিএনপি লোগো

মাসব্যাপী বিজয় দিবসের কর্মসূচি শুরু করতে আগামী ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হওয়া এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, মহাসমাবেশ সফল করতে ঢাকা মহানগর ও ঢাকা জেলার নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে ইতোমধ্যে যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকালে নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ‘বারবার দেশে গণতন্ত্র হোঁচট খাওয়ার কারণেই তা প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করলেও ক্ষমতায় এসে তারাই এটিকে বাতিল করেছে ক্ষমতা কুক্ষিগত করতে।’

পরবর্তীতে জাতীয় প্রেসক্লাবে ডা. মিলনের স্মরণসভায় অংশ নিয়ে রিজভী বলেন, ‘জুলাইয়ে হাসিনার মতো একনায়কের পতন হয়েছিল ৭ নভেম্বর ও নব্বইয়ের চেতনায়। এসব গণঅভ্যুত্থানের পরই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে শক্তিশালী হয়েছে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad