পতিত স্বৈরাচারের আর কখনো দেশে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৮: ৫৮
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

পতিত স্বৈরাচারের আর কখনো বাংলাদেশে ফেরার সুযোগ নেই বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলামী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এই দেশে সবাই ঐক্যবদ্ধ আছি। ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী ও পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছা পোষণ করবে, তখন সেই প্রশ্নে আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক।

শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ওই হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার তদন্তপ্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে এবং এর বিচার হবে।

তিনি আরও বলেন, পতিত অপশক্তি দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে, যা ধৈর্যের সঙ্গে আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করা হবে। গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের উসকে দিয়ে অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি জানান, মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ করে দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরপরও কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। যারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়, তারাই এসব কর্মকাণ্ডে জড়িত এবং প্রশাসন তাদের চেনে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad