সন্ত্রাস দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে : রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সন্ত্রাস দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে : রিজভী

সন্ত্রাস-অপরাধ দমনে সরকার শিথিলতা প্রদর্শন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, গতকাল ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। এর পেছনে অনুমোদন ছাড়াই বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদানও দায়ী।

তিনি বলেন, চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad