তারেক রহমানকে অভিনন্দন জানালেন জি এম কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০: ৪০
তারেক রহমান (বাঁয়ে) ও জি এম কাদের (ডানে)। ছবি: সংগৃহীত
তারেক রহমান (বাঁয়ে) ও জি এম কাদের (ডানে)। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলের চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানান তিনি।

বিজ্ঞপ্তিতে জি এম কাদের আশাবাদ ব্যক্ত করেন— তারেক রহমান তার মেধা, প্রজ্ঞা ও অতীত রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের শান্তি, স্থিতিশীলতা, গণতন্ত্রের ধারাবাহিকতা এবং টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব গ্রহণের মাধ্যমে তারেক রহমান জাতীয় ঐক্য সুসংহত করবেন এবং সহনশীলতা, দায়িত্বশীলতা ও রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে দেশকে বিদ্যমান নানা সংকট, অনিশ্চয়তা ও বিভাজন থেকে উত্তরণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ ছাড়া জাপা চেয়ারম্যান জি এম কাদের তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement