রাতে নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করবে বিএনপি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২২: ১৪
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাত থেকেই শুরু হচ্ছে নির্বাচনি প্রচার। নির্বাচনি প্রচারের শুরুতেই বিএনপি তাদের নির্বাচনি ‘থিম সং’ উন্মোচন করতে যাচ্ছে।

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকার লেকশোর হোটেলে ‘থিম সং’ উদ্বোধন করবেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করবেন তারেক রহমান। প্রথম দিনেই ছয়টি জেলায় সমাবেশে যোগ দেবেন। জেলাগুলো হলো সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জ।

জেলাগুলোতে নির্বাচনি প্রচার চালিয়ে বৃহস্পতিবার রাতেই বিএনপির চেয়ারম্যান ঢাকায় ফিরবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এ সফরসূচির বিষয়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও অন্যান্য কর্তৃপক্ষকে আগেই চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, বিএনপি একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ প্রত্যাশা করে। সব রাজনৈতিক দলের প্রতি তিনি নির্বাচনি আচরণবিধি মেনে সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement