যুবদলের ঢাকা মহানগর উত্তর শাখায় আহ্বায়ক রাজ, সদস্য সচিব মিলন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মিজানুর রহমান রাজ ও শরিফুল ইসলাম মিলন। ছবি: সংগৃহীত
মিজানুর রহমান রাজ ও শরিফুল ইসলাম মিলন। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দুই সদস্যের এই কমিটিতে মিজানুর রহমান রাজকে আহ্বায়ক এবং শরিফুল ইসলাম মিলনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিএনপি।

রোববার (৮ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আপাতত দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরে এই কমিটির পূর্ণাঙ্গ রূপ প্রকাশ করা হবে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছিল। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে ওই কমিটি বিলুপ্ত করা হয় বলে সংগঠনটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল। এবার সেই শাখায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad