প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নাহিদ ইসলাম। ফাইল ছবি
নাহিদ ইসলাম। ফাইল ছবি

বিএনপি সরকারের গত ১৮০ দিনের কর্মকাণ্ডকে ব্যর্থ উল্লেখ করে তাদের দেওয়া কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) এনসিপির পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

তিনি বলেন, ‘গ্যাস সংকটে কমেছে কারখানার উৎপাদন। দাম বাড়াবে না বলেও তিনমাসের মধ্যে বিএনপি বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।’

তিনি আরও বলেন, ‘বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম দায় নেই। কোনো সংকট আসলে বিগত সরকারের ওপর দায় চাপাচ্ছে, যা কোনভাবে কাম্য নয়।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement